ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গুরুদাসপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে ৬ যাত্রীর মৃত্যু

বনপাড়া থেকে ঢাকা গামী একটি পিকআপ (ঢাকা মেট্রো- এন এ-১৭-৮৪৩৫) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলা অংশের কাছিকাটা এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।

এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে লাশগুলো উদ্ধার করেছে গুরুদাসপুর ফায়ার সার্ভিস। পরে লাশগুলো বনপাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি জানান, নিহতদের সবাই শ্রমিক এবং কুষ্টিয়া এলাকার বাসিন্দা হতে পারে। করোনায় পরিবহণ ব্যবস্থা না থাকায় তারা কম খরচে পিকআপে চেপে ঢাকায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু অধিক বৃষ্টিপাতের কারণে কাছিকাটা এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এতে মহাসড়কের পাশের জলাবদ্ধ ফসলের খেতে পড়ে যায় পিকআপটি।

এসময় ঘটনাস্থলেই মারা যান ওই ৫ জন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো ১ শ্রমিক। তবে এখানো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখানো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতের পরে এসব পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডাকাতিয়ায় সেতু নেই, স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো

error: Content is protected !!

গুরুদাসপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে ৬ যাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :