ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গুচ্ছগ্রামের শতাধিক হতদরিদ্র পরিবার পেল ঈদ উপহার

গুচ্ছগ্রামের শতাধিক পরিবারে ঈদের হাসি ফোটালো ‘হৃদয়ে আলফাডাঙ্গা’

দুয়ারে কড়া নাড়ছে ঈদ-উল-ফিতর। গত বছরের মতো এবারও করোনা আবহে ঈদ উদযাপন করতে চলেছে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। চলমান দ্বিতীয় দফা লকডাউনের জেরে কর্মহীনতা, খাদ্যাভাব, অর্থাভাবসহ অন্যান্য অনেক সমস্যার জর্জরিত সমাজের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা। ভূমিহীন, ঘরহীন ও খেটে খাওয়া মানুষের বসবাসের স্থান গুচ্ছগ্রাম। এসব হতদরিদ্র পরিবারের হাসি নেই মুখে নেই আসন্ন ঈদের আমেজও।

এমন পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে তাদের মুখে হাসি ফোঁটাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় গুচ্ছগ্রামের প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ ফুড প্যাক বিতরণ করেছে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামের একটি ভার্চুয়াল সংগঠন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর অবধি স্বাস্থ্যবিধি মেনে উপজেলার চাপুলিয়া ও জয়দেবপুর গ্রামে অবস্থিত গুচ্ছগ্রামে এসব ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়।
প্রতিটি ফুড প্যাকে পোলাও চাউল, চিনি, দুই প্রকার সেমাই, দুধ, তেল, নুডলস, কিসমিস ও সাবান দেওয়া হয়।

এসব বিতরণ কালে উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রæপের পরিচালনা পর্ষদের সদস্য, মো. মনিরুল ইসলাম, মিয়া রাকিবুল, আশফুন নাহার এলিজা, তরিকুল ইসলাম তৌকির, শাহরিয়া নাজিম শাওন, শাহিদুল ইসলাম কোরবান, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান ও বাসুদেব কুন্ডু।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গুচ্ছগ্রামের শতাধিক হতদরিদ্র পরিবার পেল ঈদ উপহার

গুচ্ছগ্রামের শতাধিক পরিবারে ঈদের হাসি ফোটালো ‘হৃদয়ে আলফাডাঙ্গা’

আপডেট টাইম : ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :