ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাড়িতে হামলার মামলা দিতে গিয়ে রাজাপুরে শাজাহান ওমর আটক

মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাংচুর হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯ টার দিকে এ হামলায় তিনি নিজে বাদী হয়ে মামলা দিতে গেলে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এরপূর্বে গতকাল বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাংচুর করে।

জানাগেছে, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও নব্য আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে বৃহস্পতিবার সফর করবেন। আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে। এসময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাংচুর করে।

সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলারর সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌছলে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন। কিছুক্ষণ পরে সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাংচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

ব্যারিস্টার শাহজাহান ওমর জানান, আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমি গাড়ি ভাংচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে। আমাকেও আহত করেছে। ইচ্ছে ছিলো বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়া রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।

আরও পড়ুনঃ রাজশাহীতে ডিগ্রী ছাড়াই চিকিৎসা সেবা, জরিমানা ১০ হাজার টাকা

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

error: Content is protected !!

গাড়িতে হামলার মামলা দিতে গিয়ে রাজাপুরে শাজাহান ওমর আটক

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :