ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪, আহত ৯৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ৬১২ বার পঠিত

গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাহের একটি মসজিদে ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত গোলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৩ জন। রবিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে, যা গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, “মসজিদে হামলায় ২১ জন নিহত হন, বাকি ৩ জন নিহত হয়েছেন একটি স্কুলে হামলার ঘটনায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সব আহতকে গাজার আল-আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

বাসাল জানান, “মসজিদ এবং স্কুলটি গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের শুরু থেকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।”

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছিল। তাদের দাবি, দেইর আল বালাহের মসজিদ ও স্কুলে হামাসের সন্ত্রাসীরা সাধারণ ফিলিস্তিনিদের ছদ্মবেশে অবস্থান করছিল।

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর এক বছর পূর্তির এক দিন আগে এই হামলা ঘটলো। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রিত হামাস ও এর মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায়, যার ফলে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে শতাধিক জিম্মি এখনও হামাসের কব্জায় রয়েছে।

জিম্মিদের উদ্ধারের জন্য ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করে এবং এ অভিযানে এখন পর্যন্ত ৪১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।

সূত্র : এএফপি

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দীপাবলিতে মহাশ্মশানে সমবেত সনাতন ধর্মাবলম্বীরা

error: Content is protected !!

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪, আহত ৯৩

আপডেট টাইম : ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
ডেস্ক রিপোর্ট :