ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হৃদয় হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিশাত আহমেদ (১৫) নামে অপর এক স্কুল ছাত্র।

নিহত হৃদয় আড়িয়া ইউনিয়নের আড়িয়া পশ্চিমপাড়া গ্রামের লস্কর আলী ছেলে এবং আহত নিশাত একই ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার জিয়াউল ইসলামের ছেলে ও আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,  (১৯ মার্চ) মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের কামারপাড়া এলাকায় স্যালো ইঞ্জিন চালিত আলগামনকে সাইড দিতে গিয়ে দ্রুততগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় মোটরসাইকেল চালক হৃদয় ও তার বন্ধু নিশাত গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক হৃদয় হোসেনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত নিশাতকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছরে সাথে ধাক্কা লেগে হৃদয় নামে একজনের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় নিশাত নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১

আপডেট টাইম : ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :