ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যায় স্বামী

ইসমাইল হােসেন বাবু,ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সাথি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. সিমান্ত (৩০) এর বিরুদ্ধে।

সোমবার বিকেলের দিকে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সাথি খাতুন একই ইউনিয়নের মালিয়াট গ্রামের মনছুর শেখের মেয়ে এবং করাতকান্দি গ্রামের ইটভাটা শ্রমিক মো. সিমান্তের স্ত্রী। এই দম্পতির নাহিদ (৬) ও আফসানা (৪ মাস) নামে দুই সন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, স্বামী সিমান্ত পরকীয়ায় জড়িত ছিলেন এবং এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য পারিবারিকভাবে একাধিক সালিস হলেও সমাধান হয়নি। সাত দিন আগে শ্বশুর মনছুর শেখ ৯০ হাজার টাকা দিয়ে সিমান্তকে পরকীয়া সম্পর্ক ছিন্ন করার অনুরোধ করেন।

তবে গত (রোববার) সিমান্ত তার পরকীয়া প্রেমিকার সঙ্গে ঘোরাঘুরি করায় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সিমান্ত লাঠি দিয়ে পিটিয়ে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কেটে সাথি খাতুনকে হত্যা করেন এবং পরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত সিমান্তসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চালাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

error: Content is protected !!

গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যায় স্বামী

আপডেট টাইম : ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :