ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা খেল পাখি

ফরিদপুরের আলফাডাঙ্গার আলোচিত একাধিক মামলার আসামি পাখি সরদার (৩৭) নামের এক যুবক গরু চুরি করে পালিয়ে যাবার সময় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেস্থানীয় জনতা। এসময় আবুল শেখ নামে তার আরও এক সহযোগী আটক হয়েছে।

পাখি সরদার উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের মৃত হিরু সরদারের ছেলে।

এ ঘটনায় গরুর মালিক যোগিবরাট গ্রামের ইকরাম মোল্যার স্ত্রী পান্না বেগম বাদী হয়ে আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।
রোববার দুপুরে আটককৃত ব্যক্তিদের ফরিদপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কিছু দিন আগে যোগীবরাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনার হত্যা মামলায় পুরুষ শূন্য হয়ে পড়ে গ্রাম। এই সুযোগে ১০ জুন দুপুরে ইকরাম মোল্যার বাড়ির গোয়াল ঘরে বেধে রাখা একটি গাভি পাখি সরদার ও অপরসহযোগী আবুূল শেখ চুরি করে নিয়ে পাশ্ববর্তী মোহাম্মাদপুর উপজেলায় পালিয়ে যায়।ওই দিন রাতে সেখানকার স্থানীয় জনতা তাদের সন্দেহ করে। পরে গরুসহ তাদের আটক করে মোহাম্মাদপুর থানায় সোপর্দ করে। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ শনিবার বিকেলে চুরি হওয়া গরু ও আটককৃত ব্যক্তিদের থানায় নিয়ে আসেন।

আরও পড়ুনঃ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, গরু চুরির ঘটনায় দুই ব্যক্তিকে মোহাম্মাদপুর থানা থেকে আলফাডাঙ্গা থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতপাখি সরদারের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক

error: Content is protected !!

গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা খেল পাখি

আপডেট টাইম : ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :