ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গভীর রাতে কুষ্টিয়ায় জাতীয় পার্টির অফিসের সাইনবোর্ড খুললো দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সাইনবোর্ড ও জানালা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে শহরের হাউজিং কদমতলায় অবস্থিত জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিস আহম্মেদ খান টিটু জানান, রাত আড়াইটার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলে ৮-১০ জন যুবক এসে কার্যালয়ের সাইনবোর্ড ও জানালা ভাঙচুর করতে থাকে। শব্দ শুনে অফিসের দেখভালের দায়িত্বে থাকা স্বপন বেরিয়ে এলে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে গেট খুলে দিতে বলে।

জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, রাতেই পুলিশকে ফোন দেওয়া হয়েছিল। কিন্তু তারা আসেনি। অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে সকালে কার্যালয় পরিদর্শন করে গেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভাঙচুর ঠিক নয়। সাইনবোর্ড খুলে ফেলে রেখে গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার

error: Content is protected !!

গভীর রাতে কুষ্টিয়ায় জাতীয় পার্টির অফিসের সাইনবোর্ড খুললো দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :