ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গড়াই নদীর পাড় থেকে বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার

কুষ্টিয়ায় গড়াই নদীর পাড় থেকে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করেছেন বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ ও ‘মানুষ মানুষের জন্য’ কুষ্টিয়ার সদস্যরা।

শুক্রবার বিকেলে শহরতলীর জুগিয়া দরগাতলা এলাকার গড়াই নদী পাড় সংলগ্ন সবজি ক্ষেতের জালের বেড়ায় আটকে পড়ে একটি  রাসেল ভাইপার সাপ। পরে স্থানীয়রা বিবিসিএফ টিমকে খবর দেয়। খবর পেয়ে বিকেলে বিবিসিএফের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ‘রাসেল ভাইপার’ সাপটিকে উদ্ধার করে।

অপরদিকে, রাসেল ভাইপার সাপ উদ্ধারের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমান। বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ, মীর কুশল, রিয়াজুল হক ডালিম উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন।

‘মানুষ মানুষের জন্য’ কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, শুক্রবার বিকেলে শহরতলীর জুগিয়া দরগা তলা এলাকার গড়াই নদীর পাড় থেকে একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি বন্যপ্রাণী প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে যা অনেক মানুষের অজান্তে, তাই এই মূল্যবান সম্পদকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে গত বছর গড়াই নদীতে জেলেদের জালে কয়েক দফায় ছয়টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

গড়াই নদীর পাড় থেকে বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :