ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গড়াই নদীর ওপর আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া শহরঘেঁষা গড়াই নদীর ওপর আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২৫ মে) সকাল ১১টায় শহরের ঘোড়াইঘাট গড়াই চরে এ মানববন্ধন করেন তারা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে গড়াই নদীর ওপরে একটি সেতুর দাবি করছেন এলাকাবাসী। এটি নির্মাণ হলে কয়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ, সাদিপুর ও নন্দলালপুরসহ চারটি ইউনিয়নের কয়েকলাখ মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি জীবনমানের উন্নয়ন ঘটবে।

দ্রুত এখানে সেতু করা না হলে আরো বৃহত্তর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি করেন তারা।

এলাকাবাসীর দাবি, এই সেতুর নাম বুয়েটে নিহত আবরার ফাহাদের নামে বাস্তবায়ন করতে হবে। মানববন্ধনে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেন।

এলাকাবাসী বলেন, পাশে একটা সেতু হয়েছে, যেটা এখানে হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মাহবুব-উল আলম হানিফ বৃহৎ মানুষের কথা চিন্তা না করে শুধু নিজেদের সুবিধার্থে সেতুটি হরিপুরের দিকে করেন।

ঘোড়াই ঘাটে (এখানে) সেতু হলে খুব সহজে পাবনার সঙ্গেও কুষ্টিয়া শহরের যোগাযোগ স্থাপন হবে। হাজার হাজার শিক্ষার্থীর উপকার হবে। এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন হবে। ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

গড়াই নদীর ওপর আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :