ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসা বাজারে জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি

৪৫ ভরি স্বর্ণ, ২ কেজি রুপাসহ সিন্দুক নিয়ে পালিয়েছে চোর চক্র

শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

কুষ্টিয়ার খোকসা-জানিপুর বাজারে আবারো দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে,৪৫ ভরি স্বর্ণ ২ কেজি রুপা সহ সিন্দুক নিয়ে পালিয়েছে চোর চক্র। এবার চুরি হয়েছে প্রধান সড়ক খোকসা যুবসংঘ ক্লাবের সামনে স্বনামধন্য ‘বাংলাদেশ জুয়েলার্স এর দোকান’। ২২ মে বৃহস্পতিবার দিবাগত রাতে চোরের দল দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং মূল সিন্দুকসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

.

দোকান মালিক মাসুম বিল্লাহ জানান, প্রতিদিনের মতো তিনি বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে সাটারে তালা লাগিয়ে বাড়ি ফিরে যান। নিয়ম অনুযায়ী শুক্রবার দোকান বন্ধ থাকলেও তিনি জুমার নামাজের পর দোকানে এসে নিয়মিত চেক করেন। আজ শুক্রবার বাদ জুমা তিনি দোকানে এসে দেখতে পান সাটারের তালা নেই। সাটার খুলে ভেতরে ঢুকেই দেখতে পান, দোকানটি সম্পূর্ণ এলোমেলো এবং মূল সিন্দুকটি উধাও।

.

দোকান মালিকের তথ্য অনুযায়ী ৪৫ ভরি স্বর্ন এবং ২ দুই কেজি রুপার গহনা চুরি হয়েছে। খোকসা থানা থেকে মাত্র কয়েকশো গজ দূরে খোকসা বাজারে এভাবে ঘনঘন চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন বাজারে রাত্রিকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোরচক্র বারবার সাহস পেয়ে যাচ্ছে।

.

স্থানীয় ব্যবসায়ীদের দাবি বাজারে সার্বক্ষণিক পুলিশ টহল এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে চুরির ঘটনা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন তারা। চুরির খবর পেয়ে খোকসা থানা পুলিশর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

খোকসা বাজারে জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি

আপডেট টাইম : ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :