আপডেট টাইম :
০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
১৯৩
বার পঠিত
খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
কুষ্টিয়ার খোকসায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল অর্পণ করা হয়। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সভাপতি মোঃ বাবুল আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা । স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তী হালদার, থানা অফিসার ইনচার্জ আননুর জায়েদ, উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। আরও পড়ুনঃ আপিল করে মনোনয়ন ফিরে পেলেন টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সুধী ও সাংবাদিকগন। বক্তাগণ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
কুষ্টিয়ার খোকসায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল অর্পণ করা হয়।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সভাপতি মোঃ বাবুল আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তী হালদার, থানা অফিসার ইনচার্জ আননুর জায়েদ, উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সুধী ও সাংবাদিকগন। বক্তাগণ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।