ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় ৪ ডিসেম্বর খোকসা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।  সকাল ১০টা পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে আনন্দ র‍্যালি বের হয়ে  শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয়। বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক।   উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর এর সঞ্চালন বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, ওসি তদন্ত আবদুল গফুর, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি,শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুজ্জামান বিল্লু, মুক্তিযোদ্ধা প্রজন্মের সন্তান আব্দুল মতিন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সুধী ও সাংবাদিকগণ।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দর: ইজারার চুক্তি সংসদে আলোচিত হলো না কেন

error: Content is protected !!

খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :