ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে খোকসা থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা জাতীয় দিবসের শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৭টায় পতাকা উত্তোলন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।  সকাল ৭টা ৪৫ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে আনন্দ র‍্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হয়ে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
সকাল ৮ টায় খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। পরে খোকসা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত স্কাউট ও রোভার স্কাউট ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও সালাম প্রদর্শন করা হয়। সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস । বেলা ১০টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা খোকসা উপজেলা পরিষদ বনাম মুক্তিযোদ্ধা সংসদ। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নিবার্হী অফিসার রিপন বিশ্বাস। বিকেল ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল শাহাদাত রত্ন, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের ফজলুল হক প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সুধী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।সকাল সাড়ে ৭ টায় উপজেলা সংসদ চত্বরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, উপজেল নিবার্হী অফিসার রিপন বিশ্বাস, খোকসা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সংসদ সদস্যের পক্ষে শ্রদ্ধা  জানান উপজেলা আওয়ামী লীগে সভাপতি বাবুল আক্তার।
এর পর থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, খোকসা সরকারি কলেজ, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়,উপজেলা অফিসার্স ক্লাব, খোকসা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের  শিক্ষক-শিক্ষার্থীসহ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ।
দুপুরে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা মডেল জামে মসজিদসহ প্রাক-প্রাথমিক শিক্ষা ও বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক অঙ্গসংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে গজল, হামদ ও নাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :