শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন ৭৮ কুষ্টিয়া -৪ এর মনোনীত সংসদ সদস্য পদক প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি।বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহমেদ রুমি তার বক্তব্য বলেন আপনারা খোকসার মানুষ অতীতে দুইবার ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন এবং আমার জন্য যা করেছেন তা আমি চিরদিন স্মরণ রাখব। আপনাদের জন্য আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কাজ করে যাব।
তিনি আরো বলেন অতীতেও আমি খোকসা কুমারখালী তথা কুষ্টিয়ার জন্য উন্নয়নমূলক কাজ করেছি, আগামীতেও আপনাদের সবাইকে একসাথে নিয়ে খোকসার উন্নয়নের জন্য কাজ করব।তিনি বলেন যেহেতু খোকসা আমার মাতৃভূমি এই খোকসার মানুষের জন্য আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি দল মত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা এ জেড জি রশিদ রেজা বাজু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক, কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মাহমুদুল হোসেন ও যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজু, মুজাফরুজ্জামান মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই নির্বাচনে দেশের উন্নয়নে ও দেশ রক্ষায় বিএনপির বিকল্প নেই,তাই আগামী ১২ই ফেব্রুয়ারি-২০২৬ নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 





















