ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় বোরো মৌসুমের ধান কর্তন উৎসব শুরুঃ বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কুষ্টিয়ার খোকসায় বোরো ধান কর্তন উৎসব শুরু হয়েছে। বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা উপজেলা পাশে জমিতে ধান কাটার মাধ্যমে বোরো মৌসুম শুরু হয়েছে। বোরো মৌসুম শুরুতেই উদ্বোধনী অনুষ্ঠানে ধান কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসে রিপন বিশ্বাস। এই সময় এক আনন্দ উৎসব বিরাজ করে এই আনন্দ যজ্ঞের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডঃ কামরুজ্জামান সোহেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু, আমবাড়িয়া অফিস চেয়ারম্যান আকমল হোসেন ও শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে বোরো ধান লক্ষ্যমাত্রার চেয়েও ৭৫ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। তবে বঙ্গবন্ধু ধান-১০০ নতুন জাতের ধান উৎপাদন করে বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। এই এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বঙ্গবন্ধু ধান-১০০। তুলনামূলক কম সময় এবং কম খরচে রোগবালাই ও পোকামাকড় আক্রমণ রোধ করার গুণসম্পন্ন এ ধান আবাদ করে বেশি ফলন পাওয়ায় আগামীতে এ ধানের আবাদ আরও বাড়বে বলে তারা মনে করেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, দেশের অন্যান্য ধান আবাদ করতে সময় লাগে ১৫৫ থেকে ১৬০ দিন। সেখানে বঙ্গবন্ধু-১০০ ধান আবাদ করতে সময় লাগছে মাত্র ১৪৫ থেকে ১৪৮ দিন। তা ছাড়া অন্যান্য ধানের চেয়ে এর ফলনও ভালো।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা জানান, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎকৃষ্ট জিংকসমৃদ্ধ এই বঙ্গবন্ধু ধান দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রাখি। এ জাতের ধান উৎপাদনে কৃষকদের এগিয়ে আসাবে বলে আমি মনে কর।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

খোকসায় বোরো মৌসুমের ধান কর্তন উৎসব শুরুঃ বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আপডেট টাইম : ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :