ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় বীর মুক্তিযোদ্ধার বাড়িসহ নির্মানাধীন বীর নিবাসে হামলা ও ভাংচুর

কুষ্টিয়ার খোকসার গ্রামে রাস্তা নির্মানকে কেন্দ্র করে বিরোধের সূত্র ধরে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িসহ নির্মানাধীন বীর নিবাসে হামলা ও ভাংচুর করা অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ দক্ষিন পাড়ায় বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন বিশ্বাসের বসতবাড়ী ও তার জন্য বরাদ্দকৃত নির্মানাধীন বীর নিবাসের জানালার গ্লাস ও একটি মোটরসাইকেল ভেঙ্গে দিয়েছে হামলাকারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন বিশ্বাস জানান, কোমরভোগ দক্ষিন পাড়া মোড় থেকে গড়াই নদী পর্যন্ত রাস্তা উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে। নির্মানধীন রাস্তাটির শুরুর অংশের তাদের পরিবারের জমি বেশী চলে যাচ্ছে। এ ঘটনায় তাঁর ছেলে ঝন্টু জমি মেপে রাস্তা করার প্রস্তাব দেয়। এ নিয়ে প্রকল্প চেয়ারম্যান নয়ন ও ঝন্টুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার পর নয়নের সমর্থকরা তার বাড়িতে হামলাচালিয়ে একটি মোটরসাইকেল ও কয়েকটি ঘরের দরজা ভেঙ্গেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের এক গ্রুপের নেতৃত্বে থাকা নয়নের লোকেরা শুধু তার বাড়িতে হামলা করেনি। পরিকল্পিত ভাবে প্রধানমন্ত্রীর অর্থায়নে নির্মানাধীন বীর নিবাসটিতে হামলা চালিয়েছে। তিনি এঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের দাবি করেন।
স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা ও প্রকল্পটির চেয়ারম্যান নয়নের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তাকে পাওয়া যায়নি। তবে তার মা জোৎসনা বেগম ও স্ত্রী রলি আক্তার আহত নয়নের রক্ত মাখা জামা গেঞ্জি দেখিয়ে বলেন, সরকারী রাস্তা করতে গিয়ে নয়ন হামলার শিকার হয়েছে। এ ঘটনার ক্ষিপ্ত সমর্থকরা ওই মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়েছিল। তারা ঝন্টুকে না পেয়ে ফিরে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর উপহারের নির্মানাধীন বীর নিবাস যারা ভেঙ্গেছে, তারা অত্যন্ত গরহীত কাজ করেছেন। পরিদর্শনের সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে ছিলেন। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন বিশ্বাসকে অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

খোকসায় বীর মুক্তিযোদ্ধার বাড়িসহ নির্মানাধীন বীর নিবাসে হামলা ও ভাংচুর

আপডেট টাইম : ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :