ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

খোকসায় বিএনপি নেতা ও মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলা

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজুর ওপর দুর্বৃত্তদের হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানাপাড়া এলাকায় নিজ বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত নাফিজ আহমেদ খান রাজু (৪৫) আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী এবং খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বিএনপির দলীয় কার্যালয় থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজু। বাড়ির গেটের সামনে পৌঁছালে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গতিরোধ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা চাপাতি দিয়ে তার পায়ে কোপ দেয় এবং লোহার হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়দের ধারণা, আসন্ন পৌরসভা নির্বাচনে তার প্রার্থিতা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

আহত নাফিজ আহমেদ খান রাজু অভিযোগ করে বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে যাতে তিনি অংশ নিতে না পারেন, সে উদ্দেশ্যে তাকে হত্যার পরিকল্পনা করে এ হামলা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, নিরাপত্তা ও সন্ত্রাসীদের বিষয়ে প্রশাসনকে আগে থেকেই অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং খোকসা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম বলেন, রাজুর চিৎকার শুনে বাইরে এসে তিনি দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখেন। প্রাণ বাঁচাতে রাজু বাড়ির ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা গেট লক্ষ্য করে গুলি চালায়। তিনি অভিযোগ করেন, ঘটনার কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

error: Content is protected !!

গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

খোকসায় বিএনপি নেতা ও মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলা

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :