আপডেট টাইম :
০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
২৩৬
বার পঠিত
খোকসায় বিএনপি’র আহবায়ক কমিটি প্রকাশ করায় আনন্দ মিছিল
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার খোকসা থানা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করায় আনন্দ মিছিল বের করা হয়। গতকাল রাতে কুষ্টিয়া জেলা বিএনপি'র আহ্বায়ক কুতুবু উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকারের স্বাক্ষরিত খোকসা থানা এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। খোকসা থানা কমিটির আহবায়ক করা হয় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান এবং সদস্য সচিব করা হয় আনিস উজ জামান স্বপনকে এবং পৌর কমিটির আহবায়ক করা হয় এ জেড জি রশিদ রেজা বাজু এবং সদস্য সচিব করা হয় এস এম মোস্তফা শরিফকে। ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় খোকসা থানা বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খানের নেতৃত্বে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়ে মিছিলটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা ও পৌর বিএনপির নব গঠিত কমিটির সদস্য এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা থানা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করায় আনন্দ মিছিল বের করা হয়। গতকাল রাতে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুবু উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকারের স্বাক্ষরিত খোকসা থানা এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
খোকসা থানা কমিটির আহবায়ক করা হয় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান এবং সদস্য সচিব করা হয় আনিস উজ জামান স্বপনকে এবং পৌর কমিটির আহবায়ক করা হয় এ জেড জি রশিদ রেজা বাজু এবং সদস্য সচিব করা হয় এস এম মোস্তফা শরিফকে।
৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় খোকসা থানা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খানের নেতৃত্বে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়ে মিছিলটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা ও পৌর বিএনপির নব গঠিত কমিটির সদস্য এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।