ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলা প্রশাসন পক্ষ থেকে সংবর্ধনা

শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল জেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দলকে ফুল ও শুভেচ্ছা পুরস্কার তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান, চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা খানম, বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীণ প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধী এবং সাংবাদিকগণ।

উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, “গ্রাম থেকে উঠে গিয়ে ছোট্ট সোনা মনিরা জেলা চ্যাম্পিয়ন হয়েছে, সত্যিই এটি একটি গৌরবের বিষয়।” তিনি বিভাগীয় পর্যায়ে ভালো খেলার জন্য দলকে সুসংগঠিত করে যাতে জয়লাভ করতে পারে, সে জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি জেলায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দৌলতপুর উপজেলা বালিকা ফুটবল দলকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু

error: Content is protected !!

খোকসায় বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলা প্রশাসন পক্ষ থেকে সংবর্ধনা

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :