ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার খোকসায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৩এর সমাপনী ও পুরস্কার বিতরণ। সোমবার দুপুরে খোকসা অফিসার্স ক্লাব এর হল রুমে জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, শোমসপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আইভীন আরা বেগম, খোকসা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক কবিরুল ইসলাম প্রমুখ।
সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে খোকসার সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী হন খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়। বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ও জেলা দুর্নীতি  কমিশনের সহকারী পরিচালক সাইদুর রহমান।
প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করেন।  দল ৮টি হচ্ছে, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়, শোমসপুর উচ্চ বিদ্যালয়, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়। চূড়ান্ত পর্বে  বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “প্রতিরোধ নয়’ দমনে দুর্নীতি নির্মূলে কার্যকর উপায়”।
পক্ষে-বিপক্ষে উভয় দলে তাদের সুন্দর উপস্থাপন করেন। শেষে পক্ষ দল খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেন।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সাংবাদিক, সুধী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

error: Content is protected !!

খোকসায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
শেখ সাইদুল ইসলাম প্রবীন,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :