ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস নানা আয়োজনে পালিত

শেখ সাইদুল ইসলাম প্রবীন:

কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলায় দুইজন শহীদ—মাহীম হোসেন ও মারুফ হোসেনের কবরে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৯টা ১৫ মিনিটে শহীদ মারুফ হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এবং শহীদ মাহিমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, জুলাই যোদ্ধা আরিফ হোসেন, সামিউল ইসলাম, জিহাদ হোসেন, আলহাজ্ব হোসেন, মেজবাউর রহমান, রিয়াদ হোসেন, সাকিব হোসেন প্রমুখ।

পরে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শহীদ মারুফের পিতা শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল আল নোমান, উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, খোকসা সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, শোমসপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা আরিফুল ইসলাম, সামিউল ইসলাম, জিহাদ হোসেন, আলহাজ্ব হোসেন, মেজবাউর রহমান, রিয়াদ হোসেন, সাকিব হোসেন, পলাশ মাহমুদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, “দেশের মানুষের মুক্তির জন্য জুলাইয়ের আন্দোলনে গণঅভ্যুত্থান হয়েছিল। আমরা চাই ছাত্র-যুব সমাজ যে আশা নিয়ে সেই আন্দোলন করেছিল, তা যেন যথাযথভাবে পূরণ হয়। আমরা আর কোনো যুদ্ধ বা প্রাণহানি দেখতে চাই না। হাজারো মানুষের তাজা রক্ত ঢেলে দিয়ে যে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি, সাধারণ মানুষ যেন তার সুফল পায়।”

এ সময় জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধাগণ তাদের বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিচারের আওতায় এনে দেশের মানুষের কল্যাণে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

পরে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে, দিনটি উপলক্ষে উপজেলা বিএনপির দুইটি অংশ পৃথকভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস নানা আয়োজনে পালন করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা

error: Content is protected !!

খোকসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস নানা আয়োজনে পালিত

আপডেট টাইম : ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :