ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় ঘুষের টাকা দাবি করায় দলিল লেখকের ৩০ হাজার টাকা জরিমানা

শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলার সাব রেজিস্টার অফিসের দলিল লেখক বাহুবল্লভ সরকার একজন সেবা গ্রহীতার নিকট ৪ হাজার টাকা অতিরিক্ত ঘুষ দাবি করায় মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল ২৪ এপ্রিল বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক বাহুবল্লভ সরকার জমি বিক্রেতা বিকাশ বাছাড়ের নিকট থেকে পর্চার নকল তোলার জন্য এসিল্যান্ডকে দিতে হবে বলে অতিরিক্ত ৪ হাজার টাকা দাবি করেন।

বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দলিল লেখক বাহুবল্লভ সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন বলেন, “অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সকল অভিযান অব্যাহত থাকবে। আমার অফিসের কেউ যদি এভাবে দুর্নীতি করে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, অতিরিক্ত সাব রেজিস্ট্রার হিসেবে রাসেল মল্লিকের খোকসায় যোগদানের পর থেকে সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতি বেড়ে গেছে।

এলাকাবাসীর দাবি, খোকসা উপজেলার জন্য একজন স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হোক। বর্তমানে সাব রেজিস্ট্রারের অভাবে খোকসায় সপ্তাহে মাত্র একদিন জমি রেজিস্ট্রি করা হয়, ফলে সেবা গ্রহিতারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।

উল্লেখ্য, চলতি মাসে কুষ্টিয়া দুদকের পক্ষ থেকেও একটি অভিযান পরিচালিত হয় খোকসা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে।সেখান থেকেও নাইটগার্ডের কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করে দুদক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

খোকসায় ঘুষের টাকা দাবি করায় দলিল লেখকের ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :