খোকসায় গড়াই নদীতে নিখোজ কিশোর রাফিক এর লাশ প্রায় ২৮ ঘন্টা পর উদ্ধার
কুষ্টিয়ার খোকসায় গডাই নদীতে নিখোঁজ কিশোর রাফিক এর লাশ প্রায় ২৮ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। শুক্রবার বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসলে নেমে নিখোজ হওয়া কিশোর রাফিক (১৩) এর লাশ শুক্রবার বিকেলে খোকসা ফায়ার সার্ভিস খুলনা থেকে আসা ডুবুরীদের সহায়তায় উদ্ধার করেছে । নিখোজ রাফিক উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খাল পাড়া গ্রামের প্রবাসী শরাফত আলীর ছেলে। সে রমানাথপুর কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। খোকসা ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কিশোর রাফিক ও তার বন্ধুরা গনেশপুর এলাকায় গড়াই নদী খননের পানি প্রবাহের নালায় গোসল করতে নামে। এ পর্যায়ে ড্রেজারের পানি আর বালির তোরে রাফিক হারিয়ে যায়। অন্যরা বাড়ি ফিরে রাফিক নিখোজ হওয়ার ঘটনা জানায়। পরে খোকসা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিখোজ কিশোরকে উদ্ধারে তারা অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে খুলনা থেকে আসা ডুবুরীদের সহায়তায় শুক্রবার সকাল ৮ টা থেকে উদ্ধার অভিযান শুরু করে খোকসা ফায়ার সার্ভিস, দীর্ঘ ১০ ঘন্টা অভিযান চালিয়ে বিকেল ৫ টায় নিখোজ কিশোর রাফিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। আরও পড়ুনঃ শিবগঞ্জ সীমান্তে মিললো ২৭ হাজার ইয়াবা ও হেরোইন খোকসা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস কর্মি মোশারফ হোসেন নেতৃত্বে খুলনা থেকে আসা ডুবুরীরা বালির মধ্যে ডুবে যায়া কিশোর রাফিকের লাশ উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত...
কুষ্টিয়ার খোকসায় গডাই নদীতে নিখোঁজ কিশোর রাফিক এর লাশ প্রায় ২৮ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। শুক্রবার বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসলে নেমে নিখোজ হওয়া কিশোর রাফিক (১৩) এর লাশ শুক্রবার বিকেলে খোকসা ফায়ার সার্ভিস খুলনা থেকে আসা ডুবুরীদের সহায়তায় উদ্ধার করেছে । নিখোজ রাফিক উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খাল পাড়া গ্রামের প্রবাসী শরাফত আলীর ছেলে। সে রমানাথপুর কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
খোকসা ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কিশোর রাফিক ও তার বন্ধুরা গনেশপুর এলাকায় গড়াই নদী খননের পানি প্রবাহের নালায় গোসল করতে নামে। এ পর্যায়ে ড্রেজারের পানি আর বালির তোরে রাফিক হারিয়ে যায়। অন্যরা বাড়ি ফিরে রাফিক নিখোজ হওয়ার ঘটনা জানায়।
পরে খোকসা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিখোজ কিশোরকে উদ্ধারে তারা অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে খুলনা থেকে আসা ডুবুরীদের সহায়তায় শুক্রবার সকাল ৮ টা থেকে উদ্ধার অভিযান শুরু করে খোকসা ফায়ার সার্ভিস, দীর্ঘ ১০ ঘন্টা অভিযান চালিয়ে বিকেল ৫ টায় নিখোজ কিশোর রাফিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
খোকসা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস কর্মি মোশারফ হোসেন নেতৃত্বে খুলনা থেকে আসা ডুবুরীরা বালির মধ্যে ডুবে যায়া কিশোর রাফিকের লাশ উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিশোর রফিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।