ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় আগুনে পুড়েছে সংখ্যালঘুর ৩টি ঘর ৫টি গরুসহ পেঁয়াজ

শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

কুষ্টিয়ার খোকসায় ৩ সংখ্যালঘুর পরিবারের গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে গেছে ৩টি গোয়াল ঘর, ৫টি গরু ও ১শত ৫০ মন পেঁয়াজ। পরিবারের দাবি কে বা কাহারা ঘরের বাহির থেকে আগুন লাগিয়ে দিতে পারে। গৃহ মালিক জানান ঘরের ভিতর থেকে আগুন লাগার কোন প্রমাণ পাওয়া যায়নি।

.

সরেজমিনে জানা যায়, গত রবিবার মধ্যরাতে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মামদানিপুর গ্রামে সংখ্যালঘু পরিবার নরেশ মন্ডলের গরুর ঘরে আগুন দেখতে পাই, মুহূর্তের মধ্যে তাহা নিরদ মন্ডল ও শরৎ মন্ডল দুই ভাইয়ের ঘরে আগুন ছড়িয়ে পরে । তাৎক্ষণিকভাবে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে গোয়াল ঘরে থাকা গর্ভবতী গাভীসহ ৫টি গরু আগুনে পুড়ে মারা যায় এবং ঘরের মধ্যে রাখা দেড়শ মন পেয়াজ পুড়ে ভূষ্মিভূত হয় ।

.

পরে এলাকাবাসী ও খোকসার ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে । খোকসা ভবানীগঞ্জ ফাঁড়ির টহল পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়াল ঘর সংলগ্ন সার্বজনীন দূর্গা মন্দির এবং ২৫ গজ দূরে সার্বজনীনকৃষ্ণ মন্দির অল্পের জন্য আগুন থেকে রক্ষা পায় ।

.

প্রাথমিক ভাবে ধারণা করলেও বৈদ্যুতিক শর্ট-সার্কিট এবং মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতের কোন আলামত পাওয়া যায়নি বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান । গোয়াল ঘরের চারপাশে ইটের দেয়াল । মধ্যরাতে তারা ঘরের চালে হঠাৎ করে আগুন দেখতে পান । পরিবারের লোকজন চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভায়। আগুনে পুড়ে যাওয়া গরু ও পেঁয়াজের আনুমানিক মূল্য দশ লক্ষ টাকার অধিক বলে জানা যায় । প্রতিবেশী বিশ্বরঞ্জন বিশ্বাস জানান, গোয়াল ঘরের পাশে দুর্গা মন্দির ও কৃষ্ণ মন্দির । সনাতন ধর্মাবলম্বীদের আতঙ্ক সৃষ্টি করার জন্য এ ঘটনা ঘটক পারে বলে তিনি মনে করেন।

.

খোকসা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কোন ধারণা দিতে পারেননি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আগুনে বিষয়টি আমি শুনেছি । অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেব ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

error: Content is protected !!

খোকসায় আগুনে পুড়েছে সংখ্যালঘুর ৩টি ঘর ৫টি গরুসহ পেঁয়াজ

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :