কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, শোমসপুর ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খান, ওসমানপুর ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান বাবলু, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ ইউপি চেয়ারম্যান শিক্ষক প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। মহামারী করোনার জন্য ১৭ মাস পর আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহি অফিসার বলেন এতদিন করোনার জন্য আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়নি আগামীতে যদি করোনার প্রকোপ বেশি না হয় তাহলে নিয়মিত আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হবে। সভায় মাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং তার প্রতিকারের সিদ্ধান্ত হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ 





















