ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে নূর মোহাম্মদ রাব্বি (১৫) নামের এক নিখোঁজ অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় রশি পেঁচানো এবং একটি চোখ উপড়ে নেওয়ার চিহ্ন পাওয়া গেছে।

নিহত রাব্বি শিবগঞ্জ উপজেলার পীরব কাজীপাড়া এলাকার খলিল প্রামাণিকের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাব্বি পেশায় অটোভ্যানচালক ছিলেন। গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। সন্ধ্যায় তাঁকে স্থানীয় বাজারে দেখা গেলেও এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে শনিবার সকালে হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রাব্বির পরিচয় শনাক্ত করেন। পরিবারের সদস্যদের ধারণা, অটোভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে রাব্বিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ক্ষেতलाल থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার পীরব এলাকার বাসিন্দা। নিখোঁজের ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় জিডি করা হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

error: Content is protected !!

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :