ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহম্মদপুরে আধুনিক ডাকবাংলো’র ভিত্তিপ্রস্তর স্থাপন

মো. কামরুল হাসান:

মাগুরার মহম্মদপুর শনিবার দুপুরে উপজেলা শহর সংলগ্ন দক্ষিণ পার্শে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নব নিযুক্ত জেলা প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে সরকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। এই আধুনিক ডাকবাংলো স্থানীয় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

মন্ত্রী আরও জানান, “পরিকল্পিত আধুনিক নকশায় ডাকবাংলোটি নির্মাণ করা হচ্ছে। এতে উন্নত আবাসন সুবিধা, আধুনিক সভাকক্ষ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ঠিকাদার নির্মাণকাজ শেষ করবেন বলে আশা প্রকাশ করি।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা; পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন; উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহানুর জামান প্রমুখ। এ সময় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ৫ বছরের শিশুর মৃত্যু, থানায় সমঝোতা নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

মহম্মদপুরে আধুনিক ডাকবাংলো’র ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি :