ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কোটচাঁদপুরে একের পর এক চুরির ঘটনায় অতিষ্ট এলাকাবাসি, এবার এক রাতেই ৪ দোকানে চুরি!

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে এক রাতেই ৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র এসময় ৪টি দোকান থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। রবিবার (১৩,০২,২০২১)) রাতে পৌর শহরের চৌগাছা বাসষ্টান্ডের মুনিয়া ভ্যারাইটিস ষ্টোর, বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় খন্দকার ষ্টোর ও টেলিকম , হাইস্কুল রোড এলাকায় সোনালী প্রেস ও মেইন বাসষ্টান্ড এলাকায় সনি আবাসিক মার্কেটের নিলিমা ইলেকট্রনিক্সে এই চুরির ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোর চক্র দোকানের শাটার ও দেয়ালের ভেন্টিলেটার ভেঙ্গে চুরি করে পালিয়ে যায়। বিভিন্ন সময়ে চুরির ঘটনায় ধরা ছোয়ার বাহিরে চক্রের সদস্যরা. অভিযোগ করেও মিলছে না কোন প্রতিকার।

ফলে আতঙ্ক দেখা দিয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার দিনগত রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়। রবিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে এসেই দেখতে পায় ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে।

চোর চক্র একই রাতে শহরের মুনিয়া ভ্যারাইটিস ষ্টোর, খন্দকার ষ্টোর ও টেলিকম, সোনালী প্রেস এবং নিলিমা ইলেকট্রনিক্সে চুরি সংঘটিত করে নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় সড়ক-বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি-ছিনতাই সংঘটিত হয়েছে। যার অধিকাংশ ঘটনা পৌর শহরের মধ্যে। এ সব ঘটনার কোন প্রতিকার না হওয়ায় এমন চুরি-ছিনতাই প্রায় ঘটছে।

এবিষয়ে কোটচাঁদপুর পৌর ফাঁড়ী ইনচার্জ আক্তারুজ্জামান লিটনের সঙ্গে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে। একের পর এক চুরির ঘটনার বিষয়ে তিনি বলেন, মনে হয় এরা পেশাদার চোর না।

একটি কুচক্রি মহল আইন-শৃঙ্খলা অবনতি ও শহর ঊত্তপ্ত করার জন্য বিভিন্ন সময়ে এমন চুরির ঘটনা ঘটাচ্ছে। পুলিশের পক্ষ থেকে শহরে নজরদারী ও টহল বাড়ানো হয়েছে। সেই সাথে চোর চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কোটচাঁদপুরে একের পর এক চুরির ঘটনায় অতিষ্ট এলাকাবাসি, এবার এক রাতেই ৪ দোকানে চুরি!

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :