দৌলতপুরে কৃষক জাকির হোসেন (৫০) কে কুপিয়ে হত্যার দায়ে মামলা হলে পলাতক চার আসামিকে আটক করেছে কুষ্টিয়ার র্যাব-১২সদস্য। রবিবার (১৪ মে) দুপুরের কুষ্টিয়ার সদর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে হত্কেযা মামলার ৪ আসামী কে আটক করে র্যাব। পরে রবিবার (১৪ মে) সন্ধ্যায় র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানির কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খাঁন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। আটকরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শাহাপুর এলাকার মৃত আনছার মন্ডলের ছেলে মো. লালু (৪৫), তার দুই ছেলে মো. রাসেল (২৫), মো. সোহেল রানা (২৪), কল্যাণপুর মণ্ডলপাড়া এলাকার ছলিম মণ্ডলের ছেলে মো. ফারুক হোসেন (৩৬)। কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খাঁন জানান, গত ২ মে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শাহাপুর গ্রামে মো. জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ওই হত্যার ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দৌলতপুর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। আরও পড়ুনঃ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে হাজির আরেক প্রেমিকা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার (১৪ মে) দুপুরের দিকে ফুলবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরবর্তীতে আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
দৌলতপুরে কৃষক জাকির হোসেন (৫০) কে কুপিয়ে হত্যার দায়ে মামলা হলে পলাতক চার আসামিকে আটক করেছে কুষ্টিয়ার র্যাব-১২সদস্য।
রবিবার (১৪ মে) দুপুরের কুষ্টিয়ার সদর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে হত্কেযা মামলার ৪ আসামী কে আটক করে র্যাব।
পরে রবিবার (১৪ মে) সন্ধ্যায় র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানির কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খাঁন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আটকরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শাহাপুর এলাকার মৃত আনছার মন্ডলের ছেলে মো. লালু (৪৫), তার দুই ছেলে মো. রাসেল (২৫), মো. সোহেল রানা (২৪), কল্যাণপুর মণ্ডলপাড়া এলাকার ছলিম মণ্ডলের ছেলে মো. ফারুক হোসেন (৩৬)।
কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খাঁন জানান, গত ২ মে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শাহাপুর গ্রামে মো. জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ওই হত্যার ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দৌলতপুর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার (১৪ মে) দুপুরের দিকে ফুলবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরবর্তীতে আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।