ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিযায় বঁটি দিয়ে স্ত্রীর গলা কাটলেন স্বামী

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ায় বঁটি দিয়ে গলা কেটে শিউলী খাতুন (৩০) নামে এক গৃহবধূকে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী মন্টুকে (৪২) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর শাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকারী মন্টু ওই এলাকার বুদোর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্টুর সঙ্গে স্ত্রী শিউলী খাতুনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলোহ চলে আসছিল। এর মধ্যে মন্টু বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্য হারান। সকালের দিকে শিউলীর সঙ্গে মন্টুর কথাকাটাকাটি শুরু হলে ঘরে থাকা বঁটি দিয়ে কুপিয়ে জখম ও গলা কেটে হত্যা করেন মন্টু।

পরে স্থানীয় জনগণ টের পেয়ে মন্টু মন্ডলকে আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে শিউলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় এবং মন্টুকে আটক করে থানায় নিয়ে যায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিউলীকে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কুষ্টিযায় বঁটি দিয়ে স্ত্রীর গলা কাটলেন স্বামী

আপডেট টাইম : ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :