ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জাসদের গোলাম মহসিন

কুষ্টিয়া-৩ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার (১৭ ডিসেম্বর) তিনি দুপুর ১২টার দিকে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে প্রত্যাহারপত্র জমা দিয়েছেন।

গোলাম মহসিন বলেন, জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনুর নির্দেশনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

কুষ্টিয়া-৩ আসনে এখন বর্তমান এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ছাড়া বৈধ প্রার্থী থাকলেন স্বতন্ত্র কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু, ন্যাশনাল পিপলস্ পার্টির ফরিদ উদ্দিন শেখ, বিএনএফের কেএম জহুরুল ইসলাম ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মেহেদী হাসান রিজভী।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াদুদ জানান, এছাড়াও সকালে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রত্যাহারপত্র জমা দিয়েছেন জাকের পার্টির কুষ্টিয়া-১ আসনের প্রার্থী আসাদুজ্জামান উৎফল, কুষ্টিয়া-২ আসনের রওশন আলী ও কুষ্টিয়া-৩ আসনের মীর আশরাফ শাহীনুর রহমান আজাদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাসায় অভিযান, মাদক উদ্ধার নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

কুষ্টিয়া-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জাসদের গোলাম মহসিন

আপডেট টাইম : ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :