ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মরদেহ টিনের চালে

কুষ্টিয়া সুগার মিলের এক নিরাপত্তা প্রহরী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জগতি এলাকায় অবস্থিত সুগার মিলের লেবার অফিসের টিনের চালে তাঁর মরদেহ পাওয়া যায়।
মৃত নিরাপত্তা প্রহরীর নাম অশোক প্রমাণিক (৫০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর এলাকার মৃত ব্রজেন প্রামাণিকের ছেলে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার তাঁর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুতের তারের সঙ্গে ধাক্কার খেয়ে ওই প্রহরী টিনের চালে পড়ে গিয়েছিলেন। আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।
কুষ্টিয়া সুগার মিলের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, অফিসার্স কলোনি এলাকায় সকালে ডিউটি ছিল আশোক প্রামাণিকের। সকাল ৮টার দিকে জানতে পারি পাশের লেবার অফিসের টিনের চালের ওপর বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে সে। পরে ফয়ার সার্ভিসকে খবর দিলে সেখান থেকে অশোকের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, চালের ওপর দিয়েই বিদ্যুতের লাইন গিয়েছে। মাঝে মধ্যে নিরাপত্তা প্রহরীরা মিলের ভেতরে ও বাইরের গাছ থেকে জ্বালানি সংগ্রহ করত। ধারণা করছি জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ওপরে উঠে তারে বিদ্যুতায়িত হন তিনি।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, এক যুগ ধরে কুষ্টিয়া সুগার মিলের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে আছেন অশোক প্রামাণিক। তবে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন নিহতের মাসতুতো ভাই ধনেশ কুমার বিশ্বাস।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

error: Content is protected !!

কুষ্টিয়া সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মরদেহ টিনের চালে

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :