ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া সাবেক সেনা কর্মকর্তার বাড়ির গ্রিল কেটে চুরি

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার মিরপুরে দিনের আলােয় সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা নগদ টাকা, জমির কাগজপত্র ও আসবাবসহ সবকিছু নিয়ে গেছে চোরেরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সাবেক ওই সার্জেন্টের নাম ফরহাদ হোসেন। তিনি সুলতানপুর গ্রামের মৃত খেদের আলীর ছেলে।

চুরির ঘটনাটি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

ফরহাদ হোসেন বলেন, অসুস্থতার কারণে বুধবার সকালে ডাক্তার দেখাতে হাসপাতালে গিয়েছিলাম। এ সময় বাড়িতে কেউ ছিল না। বিকালে বাড়ি ফিরে দেখি চোরেরা ঘরের সবকিছু নিয়ে গেছে।

তিনি বলেন, আমার ধারণা দুপুরের দিকে বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারিতে থাকা নগদ টাকা নিয়ে যায়। এ ছাড়া আলমারির জামাকাপড় এমনকি জমির কাগজপত্রও নিয়ে গেছে। কী পরিমাণ জিনিসপত্র খোয়া গেছে, তা সবকিছু যাচাই করলে পরে বোঝা যাবে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

error: Content is protected !!

কুষ্টিয়া সাবেক সেনা কর্মকর্তার বাড়ির গ্রিল কেটে চুরি

আপডেট টাইম : ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :