ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের প্রার্থী ফরহাদ হুসাইনের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে এবং বিভিন্ন আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। জামায়াতের ভাষ্যমতে ঘোষিত আসনগুলোর মধ্যে অত্যন্ত সম্ভাবনাময়ী ও শক্ত একটি আসন হলো কুষ্টিয়া-৩ (সদর) আসন। প্রার্থীর গণযোগাযোগের উদ্দেশ্যে গতকাল শনিবার দুপুর তিনটায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে শুরু হয় প্রার্থীসহ মোটরবাইকে শোভাযাত্রা। এই শোভাযাত্রায় কুষ্টিয়া শহর জামায়াতের প্রায় সহস্রাধিক মোটরবাইক অংশগ্রহণ করে।

মোটরবাইক শোভাযাত্রার সময় বাইকগুলো বাংলাদেশের জাতীয় পতাকা, জামায়াতের দলীয় পতাকা সহ অধ্যাপক ফরহাদ হুসাইনের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে। শোভাযাত্রার সামনে ছাদখোলা গাড়ি থেকে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে শহরবাসীকে শুভেচ্ছা জানাতে থাকেন অধ্যাপক ফরহাদ হুসাইন। তার নেতৃত্বে এই শোভাযাত্রাটি চৌড়হাস মোড় থেকে শুরু হয়ে মজমপুর, ত্রিমোহনী, এনএস রোড ঘুরে এসে সরকারি কলেজ মাঠে প্রথম দফায় শেষ হয়।

সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রার্থী বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক দল, তারা সকল স্তরের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইনসাফ তথা সুবিচারের বাংলাদেশ গড়ে তুলবে। স্বাস্থ্য ও শিক্ষাখাতে সকলে তার অধিকার বুঝে পাবে, সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিজম কায়েম হতে দিব না, সরকারের সকলকে জবাবদিহিতার অভ্যাসে অভ্যস্ত হতে হবে। পরিশেষে, অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে তিনি কর্মীদের নিয়ে সরকারি কলেজ মসজিদে আছরের নামাজ আদায় করেন। আছরের নামাজ শেষে আবারও মোটরবাইক যাত্রা হয় যা ঢাকা হাইওয়ে ঘুরে মোল্লাতেঘরিয়া দিয়ে শহরের নিশানমোড়ে এসে শেষ হয়। কুষ্টিয়া শহর জামায়াতের আমীর জনাব এনামুল হক সকলকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রার পরিসমাপ্তি ঘোষণা করেন। অধ্যাপক ফরহাদ হুসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ক্রসফায়ার চেয়ে আইজিপি তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন: নূর খান লিটন

error: Content is protected !!

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের প্রার্থী ফরহাদ হুসাইনের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :