ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া শহরে ফুটপাত দখলমুক্ত করতে যৌথবাহিনীর অভিযান, দোকানপাট ভাঙচুর

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া শহরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শহরের মজমপুর রেলগেট ও এনএসরোড এলাকায় অভিযান চালায় তারা।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের দুই ধারে নির্মাণাধীন প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সম্প্রতি ব্যস্ততম সড়কের দুপাশে ফুটপাতে কয়েকশ’ অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এতে জনসাধারণের দুর্ভোগের পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হয়। নাগরিক সুবিধার কথা বিবেচনা করে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে মঙ্গলবার সকালে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। যৌথবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সবমহল।

ব্যবসায়ী এসএম কাদেরী সবু জানান, কুষ্টিয়া একমুখী শহর। ব্যস্ততম এনএস রোডের দুই ধারে ফুটপাত দখল করে অসংখ্য অস্থায়ী দোকান গড়ে উঠেছে। তাছাড়া অনেক দোকান মালিক তাদের প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করে ব্যবসা করছে। বিষয়টি দুঃখজনক। তবে দেরীতে হলেও যৌথবাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানান তিনি।

কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ রেজা চৌধুরী বুলবুল জানান, ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার সকাল থেকেই অভিযান চালায় যৌথবাহিনী। তাতে সহযোগিতা করে কুষ্টিয়া পৌরসভা। ফলপ্রসূ অভিযানে কয়েকশ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু জানান, কুষ্টিয়া শহর অত্যন্ত ব্যস্ততম। তাতে ফুটপাত দখল করে ব্যবসা করেছে অনেকেই। ইতোপূর্বে কুষ্টিয়া পৌরসভা নামমাত্র অভিযান চালালেও তাতে কোনো ফল আসেনি। তবে যৌথবাহিনীর বড়সড় অভিযানে কার্যকর ফল এসেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অভিযানে নেতৃত্বদানকারী কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল জানান, সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। শহরকে নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

error: Content is protected !!

কুষ্টিয়া শহরে ফুটপাত দখলমুক্ত করতে যৌথবাহিনীর অভিযান, দোকানপাট ভাঙচুর

আপডেট টাইম : ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :