ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়া মাদকবিরোধী ঘোষণা ঘিরে পাল্টাপাল্টি হামলা

ইসমাইল হােসেন বাবুঃ

পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ায় মাদক ব্যবসা বন্ধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর কুষ্টিয়া শহরের উত্তর চর আমলাপাড়া জামে মসজিদের ইমাম তরিকুল ইসলামের নেতৃত্বে মাদক নির্মূলের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে এক সপ্তাহের মধ্যে এলাকায় মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দেওয়া হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বাড়িঘর ভেঙে উচ্ছেদের হুঁশিয়ারিও দেওয়া হয়।

এর জেরে রোববার রাতে শহর যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেনের দোকানে একদল যুবক হামলা চালায় বলে জানা গেছে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসার অভিযোগে কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

কুষ্টিয়া মাদকবিরোধী ঘোষণা ঘিরে পাল্টাপাল্টি হামলা

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :