ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া ভোটকেন্দ্রে বিশৃঙ্খলাঃ আচরণ‌বি‌ধি লঙ্ঘ‌নের অ‌ভি‌যো‌গে কাউন্সিলর আটক

উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে কু‌ষ্টিয়া সদর উপ‌জেলার এক‌টি কে‌ন্দ্রে আচরণ‌বি‌ধি লঙ্ঘনের অ‌ভি‌যো‌গে স্থানীয় পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মীর রেজাউল ইসলাম বাবু‌ (৫৫)কে আটক করা হয়েছে। তিনি পৌর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও শহ‌র আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক। আজ বুধবার (৮‌ মে) বেলা ১২টার দিকে সদর উপ‌জেলার চৌড়হাস মুকুল সংঘ কেন্দ্র থেকে তাকে আটক করে পু‌লিশ।

কু‌ষ্টিয়া জেলা রির্টা‌নিং কর্মকর্তা ও সি‌নিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার আট‌কের বিষয়টি নিশ্চিত করে‌ছেন। তি‌নি বলেন, আটক কাউন্সিলর‌কে পু‌লিশ হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে। সিদ্ধান্ত প‌রে জানানো হবে। আটককৃত আওয়ামী লীগ নেতা আনারস প্রতী‌কের চেয়ারম‌্যান প্রার্থী বর্তমান চেয়ারম‌্যান আতাউর রহমান আতার সমর্থক।

চৌড়হাস মুকুল সং‌ঘের প্রিসাইডিং অ‌ফিসার এম এস মাসুদুজ্জামান জানান, স্থানীয় কাউন্সি‌লের নেতৃত্বে তার সমর্থকরা‌ ভোট কে‌ন্দ্রের বাইরে মুল গে‌টের সাম‌নে বিশৃঙ্খলা সৃ‌ষ্টি ও হট্রগোল কর‌ছিল। এতে সাধারণ ভোটার‌দের নিরাপত্তার কথা চিন্তা ক‌রে আইনশৃঙ্খলায় নি‌য়ো‌জিত দায়িত্বরত পু‌লিশ তা‌কে আটক ক‌রে।

এ বিষয়ে কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল বলেন, বিষয়টি শুনেছি। সেটা জানার চেষ্টা করছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শেখ মোহাম্মদ সোহেল রানা ব‌লেন, আট‌কের বিষয়‌টি জে‌নে‌ছি। তা‌কে বি‌জি‌বির টহল গা‌ড়ি‌তে রাখা হ‌য়ে‌ছে। এখন পর্যন্ত তা‌কে থানায় আনা হয়‌নি।

আটক মীর রেজাউল ইসলাম বাবু কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আতার সমর্থক। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে আতার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আহাদ আল মামুন মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়া ভোটকেন্দ্রে বিশৃঙ্খলাঃ আচরণ‌বি‌ধি লঙ্ঘ‌নের অ‌ভি‌যো‌গে কাউন্সিলর আটক

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :