ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া ভূমির অফিস সহায়ককে তুলে নেওয়ার অভিযোগ সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

কুষ্টিয়া সদর উপজেলায় ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে এক অফিস সহায়ককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন ভূমি কার্যালয় চত্বরে এই ঘটনা ঘটেছে। কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউনিয়ন ভূমি অফিস চত্বরে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনার পর আতঙ্কে ভূমি অফিস তালা মেরে চলে গেছেন কর্মচারীরা।
তুলে নিয়ে যাওয়া অফিস সহায়কের নাম মো. দুলাল আলী (৪৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মেটনগ্রামের বাসিন্দা। এ ঘটনার পর থেকেই ইউনিয়ন ভূমি অফিসে তালা ঝুলতে দেখা গেছে। অভিযুক্ত মোল্লা জফর গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
গোস্বামী দূর্গাপুর ইউপি চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা জাফরের নেতৃত্বে দুইটি মোটরসাইকেলে ৪-৫ জন ভূমি অফিসে ঢুকে অফিস সহায়ক দুলালকে জোর করে তুলে নিয়ে যায়। স্থানীয়রা তাদের পাশের জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দিকে যেতে দেখেছে।
কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম বলেন, জানতে পেরেছি যে ভিপি জমির রেকর্ড নিয়ে দ্বন্দ্বে অফিস সহায়ক দুলালকে সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর লোকজন তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
টিপু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি বাজারে এসে দেখি ভূমি অফিসে তালা দেওয়া।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, অফিস সহায়ক দুলালকে উদ্ধারে অভিযান চলছে।
এ বিষয়ে জানার জন্য সাবেক চেয়ারম্যান মোল্লা জাফরের মুঠোফোনে ফোন দিলে তিনি কল ধরেননি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

কুষ্টিয়া ভূমির অফিস সহায়ককে তুলে নেওয়ার অভিযোগ সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :