ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া ছাত্রাবাসে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়া কালিশংকরপুর বাঁধন ছাত্রাবাসে মধ্যরাতে ঘুমের মধ্যে অস্বাভাবিক চিৎকারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। ১৭ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউটের মেডিকেলের ১ম বর্ষের ছাত্র লুবাব (২০) ও অনিক (১৯) নামের দুইজন ছাত্র কুষ্টিয়া কালিশংকরপুর বাঁধন ছাত্রাবাসে একটি রুমে থাকে। প্রতিদিনের মতো রাত ১১টার দিকে তারা দুজন ঘুমিয়ে পড়ে। এদিকে রাত সাড়ে ১২টার দিকে বাঁধনের এক অস্বাভাবিক চিৎকারে অনিকের ঘুম ভেঙে যায়। অনিক লুবাবকে ডাকতে থাকলে সে কোনো উত্তর না দিলে এবং অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে থাকলে অনিক খুব ভয় পেয়ে যায়। পরে হোস্টেলে থাকা অন্যদের ডেকে তোলে। তাৎক্ষণিক সবাই মিলে লুবাবের মাথায় পানি দেয়, তারপরেও স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ না দেখলে কয়েকজন মিলে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালের স্লিপে “সায়ানোজড শরীর” উল্লেখ করা হয়েছে। বাঁধন ইসলাম ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার খন্দকবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশের তথ্য মতে, বাঁধনের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে এটি কী ধরনের মৃত্যু—তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

এদিকে স্থানীয়দের মতে, এর আগেও কালিশংকরপুরের কিছু ছাত্রাবাসে “কালো ছায়ার” চলাফেরা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। এই মৃত্যু নিয়ে চলছে এখন নানা আলোচনা ও চুল ছেঁড়া বিশ্লেষণ। অনেকেই বলছেন, এটি জ্বীন-ভূতের আছড় হতে পারে। ফলে এই মৃত্যুর খবরে কালিশংকরপুরের ছাত্রাবাসগুলোতে জ্বীন-ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

কুষ্টিয়া ছাত্রাবাসে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :