ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া ছাড়পত্র ছাড়াই লাগেজ পণ্য বিক্রি, জরিমানা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীতে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে কসমেটিকস জাতীয় লাগেজ পণ্য বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় এক টেক্সটাইল মালিককে ২৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জুন) বিকেলে কুমারখালী শহরের সোনাবন্ধু সড়কে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া কিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা (সিএম) দীপঙ্কর কুমার দত্ত ও পুলিশ সদস্য।

আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে কুমারখালী স্টোর, কৃষ্ণ গোপাল ও পদ্মা কসমেটিকসে বিভিন্ন প্রকার প্রসাধনী বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কুমারখালী স্টোরের মালিক নঈম শেখকে ১০ হাজার টাকা, কৃষ্ণ গোপাল কসমেটিকসের মালিক কমল সাহাকে ১০ হাজার টাকা এবং পদ্মা কসমেটিকসের মালিক সুকুমার সাহাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও লাইসেন্সের মেয়াদ না থাকায় রানা টেক্সটাইলের স্বত্বাধিকার রানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে লাগেজ পণ্য বিক্রি এবং বৈধ লাইসেন্স না থাকার অপরাধে চার প্রতিষ্ঠান মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

error: Content is protected !!

কুষ্টিয়া ছাড়পত্র ছাড়াই লাগেজ পণ্য বিক্রি, জরিমানা

আপডেট টাইম : ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :