ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া কলেজে ছাত্রদলের সভাপতি জামির, সম্পাদক শিমুল

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ

এই সর্বপ্রথম কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিলে ভোট অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) কলেজের মুক্তমঞ্চে এই ভোটগ্রহণ হয়। এতে ২৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন জামির আহম্মেদ মসনদ, আর ১৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন শিমুল হোসেন।

এর আগে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। জেলা ছাত্রদলের সদস্যসচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি।

উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক রাজীব আহম্মেদ, মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ। এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতির শুভসূচনা হয়েছে।

গত সাড়ে ১৬ বছর ধরে বাংলাদেশে অগণতান্ত্রিক সরকার ছিল। আমরা চাইলেও কাউন্সিল করতে পারিনি, পছন্দমতো পরিবেশ নিশ্চিত করতে পারিনি।

নাছির উদ্দীন বলেন, খুনি হাসিনা সরকারের দোসররা প্রত্যেকটি ক্যাম্পাসে নিকৃষ্টতম মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। তার বিপরীতে এখন একটি ভালো সময় উপনীত হয়েছে। আমরা নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে চাই। তারই ধারাবাহিকতায় ছাত্রদলের ৩৮টি সাংগঠনিক টিম প্রথম পর্বের কাজ শেষ করে দ্বিতীয় পর্বের কাজ শুরু করেছে। যেটি গত দুই দিন ধরে সারা দেশে চলছে। এই পর্বে কুষ্টিয়া সরকারি কলেজে প্রথম।

এদিকে শিক্ষার্থীদের মধ্যে এই ভোট নিয়ে উৎসাহ লক্ষ করা গেছে। মুক্তমঞ্চের সামনে স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে ভোট দেন শিক্ষার্থীরা। তাঁদের ভোটার নম্বর খুঁজে পেতে সহযোগিতা করছে প্রার্থীদের প্রতিনিধিরা। ছাত্রদলের নেতা-কর্মীরা (মেয়ে-ছেলে) আলাদা আলাদা বুথে ভোটাধিকার প্রয়োগ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

error: Content is protected !!

কুষ্টিয়া কলেজে ছাত্রদলের সভাপতি জামির, সম্পাদক শিমুল

আপডেট টাইম : ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :