ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া আইনশৃঙ্খলা মিটিং এ অংশ নেওয়ার চেয়ারম্যান নুরুল ইসলাম‌কে আটক

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ

কু‌ষ্টিয়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ‌দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। আটক হওয়া নুরুল ইসলাম (৫০) মিরপুর উপ‌জেলার ফুলবা‌ড়িয়া ইউপির চেয়ারম্যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। পু‌লিশ বল‌ছে তাকে এক‌টি মামলার স‌ন্দেহভাজন আসামি হি‌সে‌বে আটক করা হ‌য়ে‌ছে।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দি‌কে মিরপুর উপজেলা সভাকক্ষে অনু‌ষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় নুরুল ইসলাম‌কে উপ‌স্থিত থাক‌তে দেখা গে‌ছে। ওই সভায় আওয়ামী লীগপন্থী অন্যান্য ইউপি চেয়ারম্যান ও উপ‌স্থিত ছি‌লেন। এরপ‌রই ছাত্রজনতার ক্ষো‌ভের মু‌খে প‌ড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রা‌তে মিরপুর উপ‌জেলার ফুলবা‌ড়িয়া গ্রা‌মের নিজ বাড়ি থেকে পুলিশ নুরুল ইসলাম‌কে আটক করে। নুরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক। ‌তি‌নি একই গ্রা‌মের মৃত রুহুল আমি‌নের ছে‌লে।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ব‌লেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ কার্যক্রমের অংশ হিসেবে নুরুল ইসলাম‌কে আটক করেছে পুলিশ। তাঁর বিরু‌দ্ধে অভিযোগ র‌য়ে‌ছে। এক‌টি মামলায় তাঁকে স‌ন্দেহভাজন আসামি হি‌সে‌বে আটক করা হ‌য়ে‌ছে। ত‌বে কোন মামলা তা তি‌নি নি‌শ্চিত ক‌রে ব‌লেন‌নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

error: Content is protected !!

কুষ্টিয়া আইনশৃঙ্খলা মিটিং এ অংশ নেওয়ার চেয়ারম্যান নুরুল ইসলাম‌কে আটক

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :