ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার ৪টি আসনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুষ্টিয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জন্য মনোনয়ন দাখিলকারী ১৭জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৪ ডিসেম্বর, সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই বাছাই শেষে ৪টি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়।

ঋণ খেলাপি, এক শতাংশ ভোটারের স্বাক্ষর না মেলা ও শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করাসহ বিভিন্ন কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।এরমধ্যে কুষ্টিয়া-১ আসনে ৪জন, কুষ্টিয়া-২ আসনে ৬জন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে ৪জন এবং কুষ্টিয়া-৪ আসনে ৩জন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, এনপিপি’র প্রার্থী ফজলুল হক, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা।কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে এনপিপি’র প্রার্থী শাহেদুজ্জামান, সাম্যবাদী দলের প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী শরিফুজ্জামান নবাব, স্বতন্ত্র প্রার্থী ইফতেখার মাহমুদ, বিএনএম’র প্রার্থী শেখ আরিফুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল আরিফিন।

কুষ্টিয়া-৩ সদর আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী মেহেদী হাসান রিজভি, স্বতন্ত্র প্রার্থী রাকিবুজ্জামান, জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী নাফিজ আহমেদ খান টিটু ও বিএনএম’র প্রার্থী মোস্তফা কামাল।কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী নৈশ প্রহরী খাইরুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আব্দুর রউফ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দর: ইজারার চুক্তি সংসদে আলোচিত হলো না কেন

error: Content is protected !!

কুষ্টিয়ার ৪টি আসনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :