ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার ২ আদম ব্যবসায়ীর বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মামলা

ছেলে তানভীর আলম তুহীনকে ইতালিতে উচ্চ বেতনে চাকুরীর জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে মামলা (নং সিআর ১০৫/২৪, ধারা-৪০৬/৪২০ দঃবিঃ) দায়ের করেছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির আন্দুলিয়া গ্রামের শাহ মো. রেজাউল আলম।

মামলার আসামীরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুটিমারি গ্রামের কাবিজুর রহমানের ছেলে মো. তৌফিকুর রহমান ও কুষ্টিয়া সদর থানার মিল পাড়ার মৃত আবেদ আলীর ছেলে তাজমুল আলম তাজু। পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ মামালাটি তদন্ত করছেন। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তিনি মামলার বাদী, আসামী ও স্বাক্ষীগণের নোটিশ প্রদান করেছেন।

মামলার বাদী শাহ মো. রেজাউল আলম জানান, তার ছেলে তানভীর আলম তুহীনকে ইতালিতে উচ্চ বেতনের চাকুরীর জন্য মো. তৌফিকুর রহমান ও তাজমুল আলম তাজুকে ৯লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের আলোকে প্রথম দফায় ২০২২ সালের ৪ মার্চ ৫ লাখ টাকা ও পরবর্তীতে দ্বিতীয় দফায় চলতি ২০২৪ সালের ২৬ জানুয়ারী ২ লাখ টাকা প্রদান করা হয়।

কথা থাকে যে, পরবর্তী ৬ মাসের মধ্যে মামলার আসামীগণ মামলার ১নং স্বাক্ষী তানভীর আলম তুহীনকে ইতালি দেশে পাঠিয়ে দিবে এবং ইতালি যাওয়ার পূর্ব মুহুর্তে বাকি ২ লাখ টাকা প্রদান করা হবে। কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও আসামীরা তানভীর আলম তুহীনকে ইতালিতে না পাঠিয়ে ঘুরাতে থাকে। এক পর্যায়ে মামলার বাদী শাহ মো. রেজাউল আলম বুঝতে পারেন আসামীরা তার সাথে প্রতারণা করছে। টাকা ফেরত চাইলে অসধ আচরণ ও জীবন নাশের হুমকী প্রদর্শন করে তারা। আইনি প্রতিকারের আশায় তিনি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে তদন্ত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ বলেন, তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে মামলার বাদী, আসামী ও স্বাক্ষীগণের নোটিশ প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

error: Content is protected !!

কুষ্টিয়ার ২ আদম ব্যবসায়ীর বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মামলা

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
মোঃ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :