ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার সাবেক এমপি কামারুলের ৬ ব্যাংক হিসাব ফ্রিজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের ৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে এক কোটি ৯৫ লাখ ১৬ হাজার ৬১৪ টাকা রয়েছে। একইসঙ্গে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বা দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

–

এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল।

–

বুধবার (৪ জুন) কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ ছুমিয়া খানম দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত ও দুদক সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের ব্যাংকে বিপুল অর্থ অর্জনের তথ্য পায় দুদক। কামারুল আরেফিন ব্যাংকের টাকা হস্তান্তর বা হাতবদলের সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামের ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন দুদক।

আদালত শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করে এবং তার ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন।

–

আরো জানা গেছে, কামারুল আরেফিন ও কুমারখালী খোকসা আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আন্দোলনকারীদের হত্যাচেষ্টা মামলায় কারাগারে রয়েছেন জর্জ। কামারুল আরেফিনের বিরুদ্ধেও আন্দোলনকারীদের হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। তিনি পলাতক রয়েছেন

–

কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের ৬টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে কামারুল ও সেলিম আলতাফ জর্জের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

–

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পর কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন অবৈধভাবে ভারতে পালিয়ে যান। এরপর তাকে কলকাতার মারকুইস স্ট্রিটের একটি ফার্মেসিতে দেখা গেছে;  এমন একটি ভিডিও ও বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

–

সে সময় সেজান মাহমুদ নামে কুষ্টিয়ার স্থানীয় এক যুবক বেশ কিছু ছবি ভিডিওসহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেন, ‘কুষ্টিয়া-২ আসনের সাবেক আওয়ামী লীগের এমপি কামারুল আরেফিন (ফাটাকেস্ট)। কলকাতায় আমার হোটেলের সামনে একটি ওষুধের দোকানে দেখা হলে আমি যখন ভিডিও করছিলাম বুঝতে পেরে ওই এলাকা দ্রুত ত্যাগ করেন। বেচারাকে খুব অসহায় মনে হচ্ছিল। একসময়ের খুব প্রভাবশালী নেতা যে হাসানুল হক ইনুকে ২০২৪ সালের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে হারিয়েছে।

–

স্থানীয়দের অভিযোগ, সরকার পতনের পর কামারুল আরেফিন দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে তার কয়েকজন সহযোগীসহ ভারতে পালিয়ে যান। কামারুল আরেফিন অনিয়ম দুর্নীতির ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এবং দেশ-বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। তিনি অনেক মানুষকে নির্যাতন-নিপীড়ন করেছেন। আমরা তাদের বিচার চাই। তাদের সকল অপরাধ সুষ্ঠু তদন্ত করা হোক। ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ সরকারের আমলে তাদের অত্যাচারে অসংখ্য মানুষ ঘরছাড়া, অনেক মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি।

–

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের খবরে কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ জনতার ঢল নামে। আনন্দ উল্লাসে ফেটে পড়ে। এ সময় দুর্বৃত্তরা কুষ্টিয়া মডেল থানা, শহরের পিটিআই রোডের হানিফের বাড়ি, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতার বাড়িসহ কামারুল আরেফিনের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ ছাড়া জেলা ও থানা পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়, বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর লুটপাট করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

error: Content is protected !!

কুষ্টিয়ার সাবেক এমপি কামারুলের ৬ ব্যাংক হিসাব ফ্রিজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :