ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার বিজিবি অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) এবং টাস্কফোর্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং বিশেষ অভিযানে ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকালে কুষ্টিয়ার মিরপুর এবং দৌলতপুর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং হেরোইন উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ছাড়াও ভারতীয় বিভিন্ন প্রসাধনী সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭১ হাজার ৪৯০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল পৌনে ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) নায়েক সুবেদার মো. গোলাম ফারুকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ২০ লাখ টাকা। উদ্ধার মাদকের বিষয়ে বিধি মোতাবেক পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে একই দিন সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদের নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য এবং ৩ জন পুলিশ সদস্যের সমন্বয়ে স্থানীয় সাইদুর স্টোর, শরিফুল স্টোর, মোস্তাফা স্টোর, বাবু স্টোর এবং তামিম স্টোরে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ২ লাখ ৭১ হাজার ৪৯০ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, অবৈধ হেরোইন এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী সর্বমোট মূল্য ২২ লাখ ৭১ হাজার ৪৯০ টাকা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী

error: Content is protected !!

কুষ্টিয়ার বিজিবি অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :