ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কু‌ষ্টিয়ার পলাতক মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার

ইসমাইল হােসেন বাবুঃ

কু‌ষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী না‌মে খ‌্যাত কা‌মিনী‌ বেগমকে (৪৩) গ্রেপ্তার ক‌রে‌ছে সেনা‌বা‌হিনী। শ‌নিবার সকালে সদর উপ‌জেলার চৌড়হাস ফুলতলা থে‌কে তাকে গ্রেপ্তার ক‌রা হয়। তিনি একই এলাকার আজাদ সরদা‌রের স্ত্রী। এরপর সকাল সা‌ড়ে ১০টার দি‌কে কা‌মিনী‌কে ম‌ডেল থানা‌ পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়।

.

প‌রে পু‌লিশ তাকে আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে পাঠি‌য়ে দেন। এরআগে গত বুধবার (১ মার্চ) মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর কু‌ষ্টিয়ার উপ-প‌রিদর্শক রা‌সেল ক‌বির বাদী হ‌য়ে ম‌ডেল থানায় এক‌টি মামলা ক‌রেন। সেই মামলার প্রধান আসামী হ‌য়ে তি‌নি পলাতক ছি‌লেন।

.

মামলার এজাহার সূ‌ত্রে জানা গে‌ছে, গোপন সংবা‌দের মাধ্যমে গত বুধবার সন্ধ‌্যায় ক‌্যা‌প্টেন লামইয়া‌নুল ইসলামের নেতৃ‌ত্বে সেনাবা‌হিনী কু‌ষ্টিয়া ক‌্যা‌ম্পের এক‌টি দল ‌চৌড়হাস ফুলতলা এলাকায় অব‌স্থিত কা‌মিনীর মাদক বিক্রয়ের স্থান তার ডি‌মের দোকা‌নঘ‌রে অ‌ভিযান চালায়। সেনাবা‌হিনীর সাথে মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কু‌ষ্টিয়া জেলা কার্যাল‌য়ের সহকারি উপ প‌রিদর্শক সোহরাব হো‌সেনের টিম উপ‌স্থিত ছি‌লেন।

.

এ সময় সে‌ভেন স্টার ডিম ভান্ডার না‌মের ওই দোকানঘর তল্লাশী ক‌রে এক কে‌জি গাঁজা ও দুই বোতল ফে‌নসি‌ডিল উদ্ধার ক‌রে সেনাবা‌হিনীর আভিযা‌নিক দ‌ল। এরআগে সেনাবা‌হিনীর উপ‌স্থি‌তি টের পে‌য়ে কা‌মিনী ও তার সহ‌যো‌গি ‌মোস্তফা সরদার পা‌লি‌য়ে যায়। এ ঘটনার পর উপ-প‌রিদর্শক রা‌সেল ক‌বির কা‌মিনী‌ বেগম ও মোস্তফা সরদার‌কে আসামী ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

.

এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশাররফ হো‌সেন ব‌লেন,সেনাবা‌হিনীর অ‌ভিযা‌নের পর থে‌কে কা‌মিনী পলাতক ছি‌লেন। তার বিরু‌দ্ধে মামলাও হ‌য়ে‌ছে। নিজ এলাকা থে‌কে তাকে সেনাবা‌হিনী গ্রেপ্তার ক‌রে‌ছে। পু‌লিশের কা‌ছে হস্তান্তর করার পর কা‌মিনী‌কে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ’লীগপন্থী কর্মকর্তারা’

error: Content is protected !!

কু‌ষ্টিয়ার পলাতক মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :