ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে জাকির মোল্লা (৪২) নামে একজন কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২মে) সকালের দিকে উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জাকির মোল্লা হোগলবাড়ি ইউনিয়নের কল্যাণপুর এলাকার আরব মন্ডলের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে জাকির মোল্লা পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার আবু মন্ডলের বিরোধ চলছিলো। সেই বিরোধের জের ধরে আজ (মঙ্গলবার) সকালে জাকিরের সঙ্গে আবু মন্ডলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন।

এ বিষয়ে হোগলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী বলেন, জমিজমা নিয়ে বেশ কিছুদিন আগে থেকে আবু মন্ডল ও জাকির মোল্লার মধ্যে বিরোধ চলছিলো। গতরাতে এলাকার কিশোর গ্যাংদের নিয়ে আবু মন্ডলের লোকজন গভীর রাত পর্যন্ত পিকনিক করেছে। পরে আজ (মঙ্গলবার) সকালে আবু মন্ডল ও তার লোকজন জাকিরকে কুপিয়ে হত্যা করে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে জাকিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :