ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ

জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন । সােমবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক আইডিতে চার প্রার্থীর দলীয় একটি ছবি পোস্ট করে এই তথ্য জানানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে গতকাল সােমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা জামায়াতের আমির আবুল হাশেম বলেন, চারটি আসনে আজ (সােমববার) মূলত আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হলো। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত পার্লামেন্টরি বোর্ড আছে। তাদের সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও মিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর শুরা সদস্য ফরহাদ হুসাইন এবং কুষ্টিয়া-৪ আসনে (কুমারখালী-খোকসা) আসনে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

কথা প্রসঙ্গে জেলা জামায়াতের আমির আবুল হাশেম বলেন, নির্বাচন এক দিনে হয় না। আর প্রার্থী ঘোষণা না হলে কাজ আগানো যায় না। আগেও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পারিপার্শ্বিক কারণে হয়নি।

দলীয় প্রার্থী বাছাইয়ের বিষয়ে আবুল হাশেম আরও বলেন, গোপন ব্যালটের ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে কেন্দ্রে পাঠানো হয়। এখানে প্রার্থী কে হবেন, তা বলার কোনো সুযোগ নেই। ব্যালটের ভোটে যে নির্বাচিত হবেন এবং কেন্দ্র যাঁকে পছন্দ করবে, তাঁকেই প্রার্থী ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

error: Content is protected !!

কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত

আপডেট টাইম : ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :